শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

নেত্রকোনায় জমিয়তের মজলিসে আমেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার মজলিসে আমেলার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২১ জুন) বেলা ১১টায় জামিয়া মাহমুদিয়া শালজান মাদরাসা হলে মুফতি তাহের কাসেমীর সভাপতিত্বে ও মাওলানা মফিজুর রহমানের সঞ্চালনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে এজেন্ডাভিত্তিক আলোচনা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণের জন্য একটি নির্বাচনী সাব কমিটি গঠন করা হয়। 

আগামী কাউন্সিল সামনে রেখে সকল উপজেলা ও পৌর কমিটি স্বল্প সময়ের মধ্যে গঠনের সিদ্ধান্ত হয়। সাংগঠনিক কাজ গতিশীল করতে সকল সদস্যবৃন্দ পারস্পরিক সম্পর্ক সৌহার্দপূর্ণ রেখে দলীয় শৃঙ্খলা বজায় রেখে কাজ করার প্রতি জোর তাগিদ প্রদান করা হয়। 

বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মুফতি আফযাল হুসাইন রাহমানী, সহ-সভাপতি মুফতি মাহমুদুল হাসান, মাওলানা ইয়াসিন আহমদ, মাওলানা ফারুক আহমদ খান, মাওলানা কামাল উদ্দিন, হাফেজ আবুল কাশেম, এবিএম আব্দুল হাদী বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আনোয়ার হুসাইন, সহ সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমিন নগরী, প্রচার সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা মোফাজ্জল হোসেনসহ আমেলার সদস্যরা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ