শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জুলাইয়ের অগ্রগামী বীর যারা, জুলাইয়ের শহীদ পরিবার, জুলাইয়ের আহত ও যারা কারাবন্দি হয়েছিলেন; তাদের ওপর নিরাপত্তার যে ঝুঁকি তৈরি হয়েছে, তা অপসারণে সরকারকে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত জুলাই চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।

আখতার হোসেন বলেন, ‘দেশব্যাপী নানা নাশকতা করার চেষ্টা চলছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর কয়েক দিন বিস্ফোরণ ঘটানো হয়েছে। গণসংহতি আন্দোলনের অফিসের সামনেও বিস্ফোরণ ঘটানো হয়েছে। আমাদের সহযোদ্ধাদের ওপর পটিয়ায় নৃশংস কায়দায় পুলিশ হামলা করেছে। প্রতিটি ঘটনাকে আলাদা করে বিবেচনা করার কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে এনসিপির নেতাদের গ্রহণ করেছে, সেখান থেকে আমরা স্পষ্টভাবে বলতে পারি: যতই ককটেল-বোমা বিস্ফোরণ ঘটানো হোক। এনসিপির নেতৃত্ব থেকে, আদর্শ থেকে বাংলাদেশের সাধারণ মানুষকে আলাদা করা যাবে না।’

তিনি বলেন, পুলিশ প্রশাসনে, সিভিল প্রশাসনে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারীদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। তাদের দ্রুত খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আখতার বলেন, ‘আমরা আশা করি জুলাইয়ের বার্তা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে ফ্যাসিবাদবিরোধী প্রতিটি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ভূমিকা পালন করবে।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ