শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

জমিয়ত সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুছের অপারেশন সম্পন্ন, দোয়ার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি, জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের শিক্ষাসচিব ও শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার দীর্ঘদিন যাবত অসুস্থতার কারণে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ সোমবার (৭ জুলাই) সকাল ৯টায় অপারেশন থিয়েটারে নেওয়া হয় ও ১২টা ৩০ মিনিটে অপারেশন সম্পন্ন হয়। তিনি বর্তমানে সুস্থ আছেন এবং অভিজ্ঞ মেডিকেল টিমের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী জানিয়েছেন, তিনি ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল মিরপুর -১৪; দীর্ঘদিন যাবত হসপিটালে ভর্তি রয়েছেন। আজ অপারেশন শেষে ২৪ ঘণ্টা আইসিইউতে রেখে কেবিন ব্লক এর ৫ /(A-B) কেবিনে আরও কয়েকদিন পর্যবেক্ষণের জন্য অবস্থান করতে বলা হয়েছে।

মাওলানা আব্দুল কুদ্দুছ তালুকদারের সুস্থতার জন্য তাঁর বড় ছেলে মাওলানা শাহ আহমদ খাছ করে দেশবাসীর কাছে দোয়া আবেদন করেছেন। বিশেষ করে তার ছাত্রবৃন্দ, শুভানুধ্যায়ী, মুরিদ ও সাধারণ মুসলিম জনতার প্রতি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ