শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের নগর সমাবেশ ১৮ জুলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ১৮ জুলাই শুক্রবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জের ঐতিহাসিক ডিআইটি চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।

সমাবেশে সভাপতিত্ব করবেন নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

সমাবেশ সফল করার লক্ষ্যে বুধবার বিকাল পাঁচটায় একটি যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী। সভায় জেলা, মহানগর ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মাওলানা লোকমান হোসাইন জাফরী বলেন, ‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবিতে এই সমাবেশ ডাকা হয়েছে। এই সমাবেশকে সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন দেশের জনগণের ন্যায্য অধিকার আদায়ে রাজপথে থেকে যাবে এবং গণতান্ত্রিক পন্থায় সকল দাবি আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ