শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইসলামী ছাত্র মজলিস ঢাবি শাখার মতবিনিময় সভা 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসলামী ছাত্র মসলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মতবিনিময় সভা বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

ডাকসু নির্বাচনসহ কর্মতৎপরতার সার্বিক অগ্রগতির জন্য বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীলদের সঙ্গে প্রাক্তন নেতাদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি নূরে আলম নাহিদের সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি মুহাম্মদ ইসমাঈল হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আবদুল জলিল। উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য মাওলানা শাব্বির আহমদ, সাবেক কেন্দ্রীয় জোনের সদস্য ও অংকু্রের পরিচালক ইঞ্জিনিয়ার শাহ শিহাব উদ্দিন, খুলনা মহানগরী শাখা সাবেক সভাপতি ও শ্রমিক মজলিস ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান প্রমুখ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ