জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কাতার দোহা সিটি শাখা কাউন্সিল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টায় কাতারের রাজধানী দোহায় আল আসমাখ স্ট্রিটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কাতার দোহা সিটি শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
হাফেজ দেলোয়ারের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, মাওলানা আমজাদ হোসাইনের পরিচালনায় সদস্য সম্মেলন ও কাউন্সিলে সভাপতিত্ব করেন মহানগর শাখার আহ্বায়ক মাওলানা আব্দুস শহীদ জামিয়তী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি কাতার জমিয়তের উপদেষ্টা ও আহ্বায়ক কমিটি সদস্য: মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি নেতা ও কাতার জমিয়ত কেন্দ্রীয় কমিটির সদসà§
