শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখা পুনর্গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখা পুনর্গঠন সম্পন্ন হয়েছে।  

রোববার (১৩ জুলাই) শাখা সভাপতি মাওলানা সাঈদ আহমদ সাইফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল বিন হায়দারের পরিচালনায় ২০২৩-২৪ সেশনের সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

শুরার অধিবেশনে উপস্থিত সদস্যদের পরামর্শের ভিত্তিতে ২০২৫-২৬ সেশনের জন্য ৪২ সদস্য বিশিষ্ট জেলা কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হন মাওলানা সাঈদ আহমদ সাইফি, সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন মাওলানা ইসমাইল বিন হায়দার।

অতিথিবৃন্দ নতুন কমিটিকে আরও উদ্দীপনার সাথে ঠাকুরগাঁও জেলাতে সংগঠনের কাজকে বেগবান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ