রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জমিয়ত উত্তরা জোনের ‘জুলাই সম্মেলন’ স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উত্তরা ফ্রেন্ডসক্লাব মাঠে আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উত্তরা জোনের ‘জুলাই সম্মেলন’ স্থগিত করা হয়েছে। আজ (১৬ জুলাই, বুধবার) বাদ জোহর জামেয়াতুল মানহালে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্যরা এবং কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির আহবায়ক মাওলানা নাজমুল হাসান কাসেমী জানান, বৈঠকে দীর্ঘ পর্যালোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, ১৯ জুলাইয়ের সম্মেলন স্থগিত করা হবে। তবে ইনশাআল্লাহ, এটি পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে এবং তারিখ সম্পর্কে পরে জানানো হবে।

তিনি আরও বলেন, “যদিও সম্মেলনের জন্য সব ধরনের প্রস্তুতি যেমন—ব্যাপক গণসংযোগ, প্রচার মিছিল, পোস্টারিং এবং দাওয়াতী কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, তবে সম্মেলনের নির্ধারিত তারিখের দিনে রাজধানীতে অপর একটি রাজনৈতিক দলের বৃহৎ সমাবেশের আয়োজন রয়েছে, যা সম্মেলনের তারিখ নির্ধারণের সময় আমাদের জানা ছিল না। রাজনৈতিক শিষ্টাচারের কারণে এবং কেন্দ্রের নির্দেশনায় আমরা সম্মেলনটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।”

মুফতি কেফায়েতুল্লাহ আযহারী, সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব বলেন, “আমরা এই সম্মেলনটির আয়োজনের জন্য সবার সহযোগিতা ও সমর্থন আশা করি এবং আশা করছি পরবর্তী সময়ে একটি সফল সম্মেলন আয়োজন করতে পারব।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ