রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ছাত্রশিবির ক্ষমতার রাজনীতি করে না: শাবিপ্রবি সভাপতি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কখনো ক্ষমতার রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার সভাপতি তারেক মনোয়ার।

শুক্রবার (২২ আগস্ট) সিলেটের সুবিদবাজার সোনার বাংলা কমিউনিটি সেন্টারে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের নবীন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে রাজনীতি সাময়িকভাবে নিষিদ্ধ করেছেন, সেই সিদ্ধান্তের পর থেকে আমরা দলীয় ব্যানারে কোনো কার্যক্রম পরিচালনা করিনি। কিছুদিন আগে আমরা দুই লক্ষ টাকা বৃত্তি প্রদান করেছি। চাইলে বড় ধরনের অনুষ্ঠান করতে পারতাম, কিন্তু তা করিনি। কারণ ছাত্রশিবির কখনো ক্ষমতার রাজনীতি করে না, আমরা শৃঙ্খলা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এছাড়াও শাবিপ্রবি শাখা শিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ