রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মুফতি তালহার পদের স্থগিতাদেশ প্রত্যাহার জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবেক সংসদ সদস্য মুফতি শহীদুল ইসলামের ছেলে মুফতি তালহা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব। সম্প্রতি স্ত্রীর সঙ্গে তার বিরোধের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়। এর পরিপ্রেক্ষিতে জমিয়ত তার পদ স্থগিত করে এবং বিষয়টি তদন্তের জন্য দুই সদস্যের কমিটি করে দেয়।

তবে শেষ পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দলের পদ ফিরিয়ে দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম।

শুক্রবার (২২ আগস্ট) জমিয়তের অফিস সম্পাদক হেদায়তুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪/০৫/২০২৫ ঈ. তারিখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা তালহা ইসলামের দলীয় পদ স্থগিত করে দলের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং তার বিরুদ্ধে তার পরিবারের আনীত অভিযোগসমূহের সত্যতা যাচাইয়ের জন্য একই তারিখে ২ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠিত হয়।

উক্ত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে দলের সম্মানিত সভাপতির আদেশক্রমে অদ্য ২২ আগস্ট ২০২৫ ঈ. তারিখে পূর্বের জারিকৃত স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হলো।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ