রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

হিজাব ও দাড়ির কারণে শাস্তি, ইসলামী ছাত্রসমাজের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিজাব পরায় শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দেওয়া এবং দাড়ি রাখার কারণে পুলিশ সদস্যদের শাস্তি প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ আগস্ট রবিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ভিকারুননিসা নূন স্কুলের প্রভাতী শাখার ষষ্ঠ শ্রেণির ২২ জন শিক্ষার্থী হিজাব পরে ক্লাসে প্রবেশ করলে ইংরেজি শিক্ষিকা ফজিলাতুন নাহার তাদের বের করে দেন এবং “জঙ্গির মতো দেখায়” বলে মন্তব্য করেন। ইসলামী ছাত্রসমাজের দাবি, এ ঘটনা ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী ও ধর্মীয় বিধানকে অবমাননা করার শামিল।

এদিকে গত ২১ আগস্ট হবিগঞ্জে বাংলাদেশ পুলিশের তিন কনস্টেবল—দুলাল মিয়া, হৃদয় আহমেদ ও ইফতেখার হোসেন সুমন—কে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ইসলামী শরিয়ত মোতাবেক দাড়ি রাখার অভিযোগে শাস্তি হিসেবে “পিডি” প্রদান করা হয়। সংগঠনটির মতে, এটি মুসলিম নাগরিকদের মৌলিক অধিকার হরণের সামিল।

বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ অভিযোগ করে বলেছে, মুসলিম প্রধান এই রাষ্ট্রে ইসলামবিদ্বেষী কার্যকলাপ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠছে। তারা অভিযুক্তদের বহিষ্কারসহ উপযুক্ত শাস্তির দাবি জানায় এবং ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ রোধে রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়নের আহ্বান করে।

সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ অব্যাহত থাকলে এর দায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ