রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন: ইসলামী আন্দোলন মহিলা ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সভানেত্রী মিসেস নুরুল সাবিহা, সহ-সভানেত্রী কোহিনুর বেগম, সহ-সভানেত্রী জাকেরা রহমান ও সমন্বয়কারী হাফেজা বুশরা এক যৌথ বিবৃতিতে ঢাকার ভিকারুননিসা স্কুল এন্ড কলেজে ইংরেজি শিক্ষিকা ফজিলাতুন নাহার কর্তৃক ষষ্ঠ শ্রেণির ২২ জন শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অভিযুক্ত শিক্ষিকাকে আইনের আওতায় আনার দাবি জানান।

নেত্রীদের বক্তব্য, হিজাব পরা একজন শিক্ষার্থীর ধর্মীয় ও সাংবিধানিক মৌলিক অধিকার। একজন শিক্ষিকার পক্ষ থেকে হিজাবকে কটাক্ষ, শিক্ষার্থীদের “জঙ্গি” সম্বোধন এবং অশালীন ভাষা ব্যবহার ফ্যাসিবাদি মানসিকতার পরিচায়ক। তারা বলেন, স্কুলের ড্রেস কোডের অজুহাতে ইসলামের ড্রেস কোড অবজ্ঞা করা ও শিক্ষার্থীদের কটাক্ষ করা ক্ষমার অযোগ্য অপরাধ।

নেত্রীদের আরও বক্তব্য, শিক্ষিকাকে উচিত ছিল শিক্ষার্থীদের শালীনতা ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দেওয়া, অথচ তিনি ক্লাসে পাঠদানের পরিবর্তে অপ্রাসঙ্গিক বিষয় তুলে ধরেছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, এ ধরনের ঘটনা যেন পুনরায় কোথাও না ঘটে, তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ