রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দাড়ি রাখায় শাস্তি প্রদান ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার শামিল: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হবিগঞ্জে ৩ পুলিশ সদস্যকে শুধুমাত্র ইসলাম ধর্মের অনুশাসন অনুযায়ী দাড়ি রাখার কারণে শাস্তি প্রদান করা হয়েছে। এই ঘটনা শুধু ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘনই নয়, বরং এটি একজন মুসলমানের সাংবিধানিক ও ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার সামিল এবং ইসলামের বিরুদ্ধে প্রশাসনের এক প্রকার ঔদ্ধত্যপূর্ণ আচরণ।  

আজ সোমবার (২৫ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

নেতৃদ্বয় বলেন, আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে, ইসলামে দাড়ি রাখা কোনো ফ্যাশন নয়, বরং একজন ধর্মপ্রাণ মুসলমানের কাছে এটি রাসূল (সা.)-এর সুস্পষ্ট আদেশ এবং ইসলামের একটি নিদর্শন হিসেবে বিবেচিত। বাংলাদেশে ব্যক্তিগত ধর্মীয় চর্চা ও পরিচিতিকে অপরাধ বিবেচনা করা গ্রহণযোগ্য নয়।  এই ধরনের সিদ্ধান্ত রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করে।

জমিয়ত নেতৃদ্বয় সরকারের প্রতি অবিলম্বে ইসলামবিরোধী এ ধরণের তৎপরতা বন্ধ করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।  

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ