রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

যমুনা অভিমুখে বুয়েট শিক্ষার্থীরা, পুলিশের টিয়ারশেল-জলকামানে ছত্রভঙ্গ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র উদ্দেশে যাত্রা করলে পুলিশের বাধার মুখে পড়েন। একপর্যায়ে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা বাহিনী।

দুপুর ১টা ৪০ মিনিটে শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ সংঘর্ষ শুরু হয়। এর আগে শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করে দুপুর ১টার মধ্যে দাবি না মানলে সচিবালয় অভিমুখে মিছিলের ঘোষণা দেন। বেরিকেড ভেঙে এগোতে থাকলে পুলিশ প্রথমে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ জলকামান ও কাদানি গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে অন্তত পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে আন্দোলনকারীদের অভিযোগ। এর মধ্যে আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়।

আন্দোলনকারীদের দাবি, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার বন্ধ করা, কাউকে নবম গ্রেডে পদোন্নতি না দেওয়া এবং দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের অগ্রাধিকার নিশ্চিত করা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ