রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

গাজীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা শাখার উদ্যোগে বুধবার (২৭ আগস্ট) অগ্রসর সদস্যদের নিয়ে একদিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়। 

সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এই মজলিসে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাসউদুর রহমান এবং পরিচালনা করেন প্রশিক্ষণ সম্পাদক মাওলানা উসমান গনী।

প্রশিক্ষণ মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূর মুহাম্মাদ আজিজী,  জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা গাজী রুহুল আমীন কাসেমী এবং গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক হাফেজ কাজী নিজাম উদ্দিন।  

প্রশিক্ষণ শেষে ১৫ জন সদস্যকে কর্মী ঘোষণা করা হয়। এ সময় ইহতেসাব, প্রশ্নোত্তর পর্ব, লিখিত পরীক্ষা ও পুরস্কার বিতরণ কার্যক্রমও অনুষ্ঠিত হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ