শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

খেলাফত মজলিসের মহাসচিবের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের সঙ্গে মতবিনিময় করেছেন কয়েকটি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় খেলাফত মজলিস কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ, ফ্যাসিবাদের পুনরুত্থান মোকাবেলা, রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচন-সহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, জাতীয় তরুণ সংঘের চেয়ারম্যান মো. ফজলুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মো. ফিরাজ মল্লিক, বাংলাদেশ স্বাধীন পার্টির চেয়ারম্যান মির্জা আজম, হাবিবুর রহমান, ন্যাশনাল সবুজ বাংলা পার্টির চেয়ারম্যান শাহ আলম তাহের, ইসলাম পাটির চেয়ারম্যান মাওলানা সালেহ সিদ্দিকী, বাংলাদেশ ইসলামী সমাজতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান, বাংলাদেশ নতুন ধারা জনতার পার্টি আহ্বায়ক আবদুল আহাদ নূর প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ