শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ঢাকা-১৯ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করণীয় নির্ধারণে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর সঙ্গে দলের ঢাকা জেলা উত্তরের সর্বস্তরের নেতাকর্মী, স্থানীয় উলামায়ে কেরাম ও সুধী সমাজের ‘মতবিনিময় সভা' অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাদ জোহর কর্ণপাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলূম, সাভার মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের আয়োজনে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন কাসেমী৷

জেলা সহ-সভাপতি মুফতি সুলতান মাহমুদের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জেলা উপদেষ্টা মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, সাভার উপজেলা উলামা পরিষদের মহাসচিব মাওলানা আলী আজম, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফারুক হোসাইন, সহ- সভাপতি মুফতি আব্দুল্লাহ বিন কাসেম, মুফতি আব্দুল আজীজ, মাওলানা শাহেদ জহিরি, মাওলানা ইবরাহিম, সহসাধারণ সম্পাদক