রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়ন করতে হবে: মাওলানা জালালুদ্দীন আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, একটি জাতিকে এগিয়ে নিতে হলে প্রথমেই শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। প্রাথমিক শিক্ষকগণ জাতির ভিত্তি নির্মাণ করেন, অথচ আজও তারা অবহেলিত। এ অবহেলা দূর করা রাষ্ট্রের দায়িত্ব।

বুধবার (২৭ আগস্ট) রাতে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি মাস্টার এনামুল হক-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় মাওলানা জালালুদ্দীন আহমদ এসব কথা বলেন।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সমিতির সদস্য মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, সি এম এনামুল হক, মোঃ আল ইসলাম, আবুল কাশেম ও কামরুজ্জামান রাসেল।

এসময় সরকার বরাবর শিক্ষক প্রতিনিধিরা প্রাথমিক শিক্ষকদের কয়েকটি দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—
এন্ট্রি পদে ১১তম গ্রেড প্রদান, শতভাগ পদোন্নতি নিশ্চিতকরণ, ১০ বছর ও ১৬ বছর চাকরি শেষে উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে সকল প্রকার জটিলতা নিরসন, এবং মাত্র ২০০ টাকা নাস্তা ভাতা প্রদান বন্ধ করে যুগোপযোগী হারে সুযোগ-সুবিধা বৃদ্ধি।

মাওলানা জালালুদ্দীন আহমদ শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নের প্রতি একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, জাতির ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার গুরুদায়িত্ব প্রাথমিক শিক্ষকরা বহন করছেন। অথচ রাষ্ট্রের অবহেলায় তারা ন্যায্য মর্যাদা ও সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই বৈষম্য দূর করা এখন সময়ের দাবি।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শিক্ষকদের দীর্ঘদিনের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ