রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

চব্বিশের আন্দোলন দেশ স্বাধীনতার কাছাকাছি মনে হয় : কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, “দেশবাসী ও আন্তর্জাতিক মহলকে আমি বলতে চাই, চব্বিশের আন্দোলন আমার কাছে দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে হয়। আমি তাদের সমর্থন করি। তবে বাস্তবতা হলো, আন্দোলনকারীদের আচরণে আজ সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। আমি ভেবেছিলাম তাদের এই বিজয় দীর্ঘস্থায়ী হবে, হয়তো হাজার বছর টিকে থাকবে। কিন্তু মাত্র এক বছরের মধ্যেই সেই বিজয় ধ্বংসের পথে যাবে, তা কেউ কল্পনাও করেনি। আর যদি তুলনা করি, তবে আওয়ামী দোসরদের চেয়েও বর্তমান সরকারের দোসররা বড় স্বৈরাচার।”

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে টাঙ্গাইল শহরের নিজ বাসা ‘সোনার বাংলা’য় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর আরও বলেন, “যেমন বঙ্গবন্ধু না হলে দেশ স্বাধীন হতো না, তেমনি লতিফ সিদ্দিকীর জন্ম না হলে টাঙ্গাইলের রাজনীতি গড়ে উঠতো না, আমরাও রাজনীতি করার সুযোগ পেতাম না। আজকে দেশে একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। নিরাপত্তা ব্যবস্থাও শক্তিশালী করতে হবে।”

লতিফ সিদ্দিকী প্রসঙ্গে তিনি বলেন, “আজ সকালে ৭১ মঞ্চের আয়োজিত এক অনুষ্ঠানে অতিথি হয়ে গেলে সেখানে মব তৈরি করে লতিফ সিদ্দিকীকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা চাই, তাকে সম্মানের সঙ্গে মুক্তি দেওয়া হোক। আর যদি তার নামে কোনো মামলা থেকে থাকে, আমরা আইনগতভাবেই লড়াই করবো।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ