রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

শিক্ষকদের দাবির সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের সংহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার (২০ আগস্ট) প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের উদ্যোগে তিন দফা দাবির ভিত্তিতে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। মহাসমাবেশে উপস্থিত হয়ে শিক্ষকদের দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল আহমেদ।

মাওলানা জালালুদ্দিন আহমেদ তার বক্তব্যে যৌক্তিক সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি মেনে নেওয়ার জোর আহ্বান জানান। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে যাঁরা নিরলস পরিশ্রম করছেন, তাঁদের দাবি বাস্তবায়ন না হলে শিক্ষক সমাজকে বঞ্চিত করার পাশাপাশি জাতিও ক্ষতিগ্রস্ত হবে।

মহাসচিব আরও বলেন, শিক্ষকরা জাতির বিবেক। তাঁদের প্রতি অবহেলা ও বঞ্চনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। 

তিনি শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি আদায়ের আন্দোলনে সর্বাত্মক সংহতি প্রকাশ করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ