বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

এনসিপিকে নিবন্ধনে ইসির ইতিবাচক সাড়া : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশন (ইসি) ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা আশাবাদী, এনসিপি নিবন্ধন পাবে। ইসি ইতোমধ্যেই ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। তবে আমাদের জন্য শাপলা প্রতীক বরাদ্দ দিতে হবে। আমরা সাদা বা লাল শাপলা প্রতীক চাই। এর বাইরে হলে দল সিদ্ধান্ত নেবে।”

ইসির সঙ্গে বৈঠক সূত্রে জানা যায়, শাপলা প্রতীক নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এনসিপি দ্বিতীয়বারের মতো প্রতীকের জন্য আবেদন করেছে। তবে ইসির বর্তমান প্রতীক তালিকায় সাদা বা লাল শাপলা নেই। আইন মন্ত্রণালয়ে পাঠানো প্রতীক তালিকা সংশোধনের প্রক্রিয়ায় ভেটিংয়ের অপেক্ষায় রয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ