রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান কুষ্টিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা

চাঁদাবাজির প্রতিবাদ করায় ইসলামী যুব আন্দোলনের নেতার ওপর বিএনপি সন্ত্রাসীদের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর জুরাইনে রিকশা চালকের কাছে চাঁদা দাবির প্রতিবাদ করায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজার ওপর হামলার অভিযোগ উঠেছে।

৭ অক্টোবর রাত সাড়ে আটটায় জুরাইন সেতু মার্কেটের সামনে  রিকশা চালকের কাছে চাঁদা দাবি করে স্থানীয় বিএনপি'র পরিচয়ধারী এক দল বখাটে সন্ত্রাসী। এ সময় চাঁদা না দেয়ায় রিক্সাওয়ালার উপর চড়াও হয় বখাটেরা।

এ ঘটনার প্রতিবাদ জানালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতী আমির হামজার উপর হামলে পড়ে সন্ত্রাসীরা।

এতে মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হয় হামজা। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-০৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

বুধবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে মাওলানা মাদানী বলেন, চব্বিশের আগস্টে ফ্যাসিবাদের পতনের পর সারাদেশে নব্য ফ্যাসিবাদ জন্ম নেয়ার চেষ্টায় লিপ্ত।

এদেরকে এখনই রুখে দতে হবে। নয়তো বাংলাদেশকে তারা অস্থিতিশীল করে তুলবে। প্রশাসনকে এ ঘটনাত তদন্ত সাপেক্ষে হামলায় জড়িত সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে মাওলানা মাদানী বলেন, গতকালের ঘটনাকে আমরা সাধারণ ভাবে দেখছিনা।

আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এটা দেশব্যাপী একটি বিশেষ দলের চাদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের একটা ধারাবাহিক অংশ। এদেশের মানুষ আগামী নির্বাচনে এর শক্ত জবাব ভোটের মাধ্যমে দেব ইনশাআল্লাহ।

এ ঘটনায় মঙ্গলবার রাতেই শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ