বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, 
ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর-৪ আসনের এক স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। 

সম্প্রতি ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসনের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা ছড়িয়ে পড়ে। 
ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি রায়হান জামিল নিজের ফেসবুক আইডিতে এবিষয়ে পোষ্ট করেন। 

এ ঘটনায় মুফতি রায়হান জামিল আওয়ার ইসলামকে বলেন, 'এগুলো কোনো আঘাত নয়, বরং বিজয়ের লক্ষণ। যে গেট ভেঙে ফেলা হয়েছে, যে ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, সবই একদিন জয়ের গল্প বলবে, ইনশাআল্লাহ। আলোকে কখনো অন্ধকার ঢেকে রাখতে পারে না।'

তিনি আরও বলেন, 'গরিব-অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের দোয়া ও ভালোবাসায় ইনশাআল্লাহ বিজয় অর্জন করব। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে থানাকে জানিয়েছি এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করলে আইনগত ব্যবস্থা নেব।'

এ বিষয়ে আব্দুল্লাহ নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, 'মুফতি রায়হান জামিল দীর্ঘদিন যাবত ফরিদপুর-৪ আসনে জনসেবামূলক বিভিন্ন কার্যক্রমের জন্য আলোচনায় রয়েছেন। ১০ টাকা কেজিতে ইলিশ মাছ, ২ টাকা কেজিতে অসহায় গরিবদের মাঝে গরুর গোশত বিক্রি, এছাড়াও অন্যান্য মানবিক কাজের জন্য ফরিদপুর সহ সারা দেশে তার সুনাম ছড়িয়ে পড়ার কারণে হিংসা করে কিছু অজ্ঞাত দুষ্কৃতিকারী ব্যক্তি রাতের অন্ধকারে তার ব্যানার ও গেট ভাঙচুর করেছে। যা খুবই দুঃখজনক।'

এ বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান সাংবাদিকদের বলেন, 'মুফতি রায়হান জামিল এ বিষয়ে আমাকে মুঠোফোনে জানিয়েছেন, তবে এখনো কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া গেট-পোস্টার বা ব্যানার ভাঙচুরের ঘটনায় নির্বাচন কমিশনও ব্যবস্থা নিতে পারে বলে জানান তিনি।'

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ