বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নীলফামারী-১ আসনে মাওলানা আফেন্দীর নির্বাচনী সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নীলফামারী-১ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সমর্থনে বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) ডিমলা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা দেলওয়ার হোসেনের সভাপত্বিতে ও যুব নেতা রাজু রুহানীর পরিচালনায় শহরের শহীদমিনারে এই সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী সাহেব বলেন, দেশ ও জনগণের কল্যাণে আমরা যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। কিন্তু আন্দোলনের নামে কোনো অরাজক পরিস্থিতি জনগণ কখনো মেনে নেবে না। পরাজিত শক্তি কোনোভাবে যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে এবং আহুত জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে না পারে সে দিকে আমাদের সতর্ক থাকতে হবে। দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধও থাকতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন ডোমার উপজেলা জমিয়তের সভাপতি এম সাজ্জাদ কিবরিয়া,  সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রোগ্রাম শেষে বাদ মাগরিব ডিমলা প্রোপারে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি গণসংযোগ করেন তিনি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ