বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘দেশকে অস্থিতিশীল ও অকার্যকর করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থ শাখার সভাপতি মুফতি তাজুল ইসলাম বলেছেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। দেশকে অস্থিতিশীল ও অকার্যকর করতে লক্ষে দেশি-বিদেশি নানামুখি  ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। তিনি বলেন, আমাদের মধ্যে বিভেদ কমাতে হবে। অনৈক্য আমাদের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। দেশের চরম এই সংকটময় মুহূর্তে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। এর কোনো বিকল্প নেই।

সোমবার (১ ডিসেম্বর) খেলাফত মজলিস বার্মিংহাম শাখা আয়োজিত মাসিক নির্বাহী বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

শাখা সভাপতি মাওলানা আ.ফ.ম শুয়াইবের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য নর্থ শাখার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবির।

বার্মিংহামের আস্টনস্থ দারুসসুন্নাহ হলরুমে শাখা বায়তুলমাল সম্পাদক মাওলানা ইউসুফ বিন আকিলের দারসে কোরআন এর মাধ্যমে শুরু হওয়া বৈঠকে দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিংহাম শাখার সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ, হাফেজ মাওলানা শাহেদ আহমদ, আলহাজ্ব মইনউদ্দিন ইকবাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুশ শাকুর, তারেকুর রাজা চৌধুরি, হাফেজ মন্জুর আহমদ, হাজী হান্নান উল্লাহ, হাজী আইয়ুব মিয়, হাজী মছব্বির আলী, মুহাম্মদ সায়েদ আলী, হাজী সিরাজুল ইসলাম ভূঁইয়া, হাজী নজরুল ইসলাম, হাজী আব্দুস সুবহান, ক্বারী মুহাম্মদ মুহসিন চৌধুরী।

নেতৃবৃন্দ বিএনপি নেতা ও কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুল লতিফ জেপীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও মাগফিরাত কামনা করেন। এছাড়াও বৈঠক শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ