বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অর্থবহ নির্বাচনের জন্য সরকারের কার্যকর পদক্ষেপ চায় জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ ও গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং ভোটার জনতা স্বাধীনভাবে যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে পরিবেশে তৈরি করতে হবে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টায় জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে অনুষ্ঠিত দলের খাস কমিটির বৈঠকে উপস্থিত শীর্ষ নেতারা এসব কথা বলেন।

জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে দলের সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী রহ. ও জাতীয় ইমাম-আঈম্মা পরিষদের সভাপতি মাওলানা নূরুল হুদা ফয়েজী রহ.-এর জন্য বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্যও দোয়া করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব, সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক  আজিজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ