বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জামায়াত ধর্ম ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে: মির্জা আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জামায়াতে ইসলামী মূলত ইসলামে বিশ্বাস করে না। এরা এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, জামায়াতের জন্য আওয়ামী লীগই ভালো ছিল। যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিল, তারাই এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। এসব করে দেশের মানুষকে বোকা বানানো যাবে না।

বিএনপি নেতা বলেন, কোনো ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। আওয়ামী লীগ একটা অভদ্রের দল, এরাও একটি অসভ্য দল। ধর্ম বিকৃতকারী একটা দল, এরা মওদুদীবাদে বিশ্বাস করে, ইসলামে বিশ্বাস করে না। এরা মুসলমান ধর্মে বিশ্বাস করে না, যদিও মুসলমানদের লেবাস আছে। এদের হাত থেকে বেঁচে থাকবেন। এরা বাসায়-বাসায় যাচ্ছে, মা-বোনদের কাছে গিয়ে পানি চাচ্ছে। এরপর বলছে- জামায়াতকে ভোট দিলে বেহেশতে যাবেন। না দিলে আপনার ক্ষতি হবে। এ ছাড়াও নানান ধরনের কথা বলছেন। এরা কত বড় ধান্দাবাজ।

আব্বাস বলেন, বাংলাদেশের মানুষ অনেক শিক্ষিত নয়, তবে একেবারে বোকা নয়। এভাবে ধোঁকা দেওয়ার যাবে না।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ