বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলনের অভিনব প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চলমান নানা সমস্যার সমাধানে বারবার আশ্বাসের প্রতিবাদে এবং দ্রুত সমাধানের দাবিতে অভিনব প্রতিবাদ করেছে ইসলামী ছাত্র আন্দোলন। সংগঠনটি উপাচার্যের কার্যালয়ে প্রতীকীভাবে পাঁচ কেজি মুলা পাঠিয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপাচার্যের একান্ত সচিব ড. এ. এফ. এম. বোরহান উদ্দিনের হাতে এই মুলার ব্যাগ তুলে দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসন শুধু আশ্বস্ত করেই যাচ্ছে, কিন্তু কোনো বাস্তব পদক্ষেপ নেই। এই আশ্বাসই একপ্রকার ‘মুলা ঝোলানো’। তাই তারই প্রতিবাদে প্রতীকীভাবে মুলা দিয়ে গেলাম।

নেতাকর্মীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় চলতি বছরে একটি ‘হিট প্রজেক্ট’ পেলেও প্রকল্প সংশ্লিষ্টরা চাওয়া ল্যাব রুম দুই মাসেও বরাদ্দ করতে পারেনি প্রশাসন।

এছাড়া, আগামী ২৫ ডিসেম্বর ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন হওয়ার কথা থাকলেও গঠনতন্ত্রের নীতিমালা এখনো ইউজিসিতে পাঠানো হয়নি বলেও জানান তারা। এতে জাতীয় নির্বাচনের আগে বাকসু নির্বাচন আদৌ হবে কি না—সে বিষয়ে সংশয় প্রকাশ করেন ছাত্ররা।

ইসলামী ছাত্র আন্দোলনের প্রচার সম্পাদক মেহেদি হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নানা সংকট চললেও কার্যকর কোনো সমাধান নেই। প্রশাসন শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে—যা এখন ‘মুলা’তে পরিণত হয়েছে। এই মুলা নিতে নিতে আমরা ক্লান্ত। তাই আজ প্রতীকী প্রতিবাদ হিসেবে সেই মুলা প্রশাসনকেই ফিরিয়ে দিলাম। আশা করি এবার তাদের টনক নড়বে।

সংগঠনের সভাপতি হাসিবুল হোসেন বলেন, খেলার মাঠ সংস্কারের কাজ ছয় মাসেও শেষ হয়নি। শিক্ষকদের পদোন্নতি ও বেতন কাঠামো নিয়ে অচলাবস্থা, রাস্তাঘাটের বেহাল দশা—এসব নিয়ে প্রশাসনের ভ্রূক্ষেপ নেই। আমরা এসব সংকটের দ্রুত সমাধান চাই।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ