বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বায়তুল মামুর জামে মসজিদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম এ আর্থিক অনুদান মসজিদ কমিটির হাতে তুলে দেন।

একইসঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে বাদ জুমা একই মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এ সময় ডা. রফিক উপস্থিত মুসল্লিদের কাছে খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ডা. এস এম শহীদুল হাসান বাবু, ডা. জাহিদুল কবির, ডা. সায়েম আল মনসুর ফায়েজি, ডা. শরিফুল ইসলাম, ডা. তারিক আব্দুল্লাহ পিয়াল, ডা.বেলাল হোসেন নাজিম, ডা. আতিক, ডা. নিশাত, ডা. পিয়াস, ডা. মমি, ডা. সাব্বির, ঈশিকসহ বিভিন্ন মেডিকেলের চিকিৎসক ও শিক্ষার্থীরা।

গত ২৫ নভেম্বর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তারেক রহমানের নির্দেশে ডা. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে গত ২৭ ও ২৮ নভেম্বর ২ দিনব্যাপী মেডিকেল ক্যাম্প করা হয়। এতে প্রায় ৩ হাজার মানুষ স্বাস্থ্যসেবা নেন। অগ্নিকাণ্ডে মসজিদ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টা তৎক্ষণাৎ তারেক রহমানকে জানানো হলে তিনি মসজিদ সংস্কারের জন্য আর্থিক অনুদানের ঘোষণা দেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ