বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিলেন নওগাঁ–২ আসনের সাবেক এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ–২ (পত্নীতলা–ধামইরহাট) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা বি.এস.এ. হুমায়ুন কবির চৌধুরী বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন

শনিবার (৬ ডিসেম্বর) সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের হাতে নির্ধারিত প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগঠনভুক্ত হন।

রাজধানীর মোহাম্মদপুরস্থ মহাসচিবের প্রাতিষ্ঠানিক কার্যালয়ে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইসরাফিল আলম, খেলাফত যুব মজলিস ঢাকা জেলা দক্ষিণের বায়তুলমাল সম্পাদক হুসাইন আহমদ এবং জেলা শাখার অফিস সম্পাদক মুফতি আব্দুল আউয়াল প্রমুখ।

যোগদান অনুষ্ঠানে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দেশে ইনসাফভিত্তিক পরিবর্তনের জনআকাঙ্ক্ষা প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। গণমানুষ ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার ওপর প্রতিষ্ঠিত রাজনীতির প্রতি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আস্থাশীল। এর ধারাবাহিকতায় প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করছেন—আমরা একে ইসলামী সমাজব্যবস্থার প্রতি জনগণের প্রত্যাবর্তনের গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখি।

তিনি আরও বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস গণভিত্তি সম্প্রসারণ, পারস্পরিক বিদ্বেষমুক্ত ইসলামপন্থী ও আধিপত্যবাদবিরোধী জাতীয় ঐক্য গঠন, আগামী নির্বাচনে ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রতিশ্রুতি বহনকারী রাজনৈতিক বিকল্প উপস্থাপন এবং দীর্ঘমেয়াদে খেলাফতভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রসর হচ্ছে। আজকের এই যোগদান সেই অগ্রগতিরই প্রতিফলন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ