মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এনসিপির মনোনয়ন পেলেন মাওলানা আশরাফ মাহদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শতাধিক আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনেও প্রার্থী ঘোষণা করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনে মনোয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদী।

তিনি দেশের প্রখ্যাত আলেম মাওলানা ফয়জুল হক আমিনী রহ.-এর দৌহিত্র। মুফতি আমিনী এই আসন থেকেই ২০০১ সালে চারদলীয় জোটের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। আসনটি জমিয়তে উলামায়ে ইসলামকে বিএনপি ছেড়ে দিতে পারে বলে আলোচনা রয়েছে। এই আসনে জমিয়ত থেকে নির্বাচন করবেন বিশিষ্ট আলেম ও হেফাজত নেতা মাওলানা জুনায়েদ আল হাবীব। এছাড়া এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখার প্রার্থী করেছে হাফেজ গড়ার কারিগর শায়খ নেছার আহমদ আন-নাছিরীকে। যদিও এই আসনে শেষ পর্যন্ত আট দলের হয়ে কে লড়বেন তা এখনো নির্ধারিত হয়নি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ