মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আগামী নির্বাচনে ইসলামকে বিজয়ী করতে হবে: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশের মাটি ও সংস্কৃতি সঙ্গে ইসলাম ওৎপ্রোতভাবে জড়িত। বিশেষ করে খানজাহান আলী রহমাতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত বাগেরহাটের মোংলা ইসলামের ঘাঁটি। সেই ঘাঁটিতে আগামী নির্বাচনে ইসলামকে বিজয়ী করতে হবে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকালে বাগেরহাটের মোংলার শাপলা চত্বরে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশকে যারা বারংবার দুর্নীতিতে চ্যাম্পিয়ান করেছে, দেশের টাকা চুরি করে যারা বিদেশে পাচার করে তাদেরকে আর ক্ষমতায় আসার সুযোগ দিয়েন না। বরং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে নির্বাচিত করুন, ইনশাআল্লাহ আপনাদের স্বপ্নের বাংলাদেশ নির্মিত হবে।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল বলেন, এক ফ্যাসিবাদ দূর হয়েছে, আরেক দল চাঁদাবাজ প্রস্তুতি নিচ্ছে। চাঁদাবাজদের সেই সুযোগ দেওয়া হবে না। আগামীর সংসদ হবে ইসলামের সংসদ, আলেম-উলামাদের সংসদ। সেই সংসদ নির্মাণে সকলকে মাঠে নেমে পড়তে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, বাগেরহাট জেলা আন্দোলনের সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, বাগেরহাট জেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা নুরুজ্জামানসহ জেলা ও মোংলা থানার নেতৃবৃন্দ।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংগঠন সদস্যপ্রার্থী অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ জিল্লুর রহমান বলেন, বিগত ১৩ টি নির্বাচনে বহুজন মোংলা রামপালের এমপি হয়েছে কিন্তু মোংলা-রামপাল যেই তিমিরে ছিলো সেই তিমিরেই থেকে গেছে। আমি পীর সাহেব চরমোনাইকে সামনে রেখে আপনাদের কাছে প্রতিজ্ঞা করছি যে, আমি নির্বাচিত  

হলে মোংলায় সুপেয় পানিসহ নাগরিক সেবা নিশ্চিত করবো, ঘের দখলসহ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড শক্ত হাতে দমন করবো এবং মোংলাকে একটি আধুনিক ও ব্যস্ত বন্দরে পরিনত করবো ইনশাআল্লাহ। 

মোংলা থানা আন্দোলনের সভাপতি জনাব রেজাউল করীম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মোংলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীগণ অংশ নেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ