মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

 ‘সব মার্কা দেখা শেষ, এবার ইসলামের হবে বাংলাদেশ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল-২ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলামের নির্বাচনী গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ডিসেম্বর) বিকেলে শহরের পুরাতন বাস টার্মিনাল মুক্ত মঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার আয়োজনে সমাবেশে জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। এতে প্রধান আলোচক ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) আলহাজ্ব জান্নাতুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতি মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন জেলা সেক্রেটারি ডা. এস এম নাসির উদ্দীন, নড়াইল-২ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হুসাইন নূর, ইসলামী আন্দোলনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী নূরুন্নবী, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি ওমর ফারুকসহ আরো অনেকে অনেকে।

বক্তারা বলেন, বিগত ৫৪ বছর ধরে এদেশের মানুষ যা চেয়েছিল, তা পাননি। অধিকার ফিরে পাননি। নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারেননি। মানুষ হয়রানির শিকার হয়েছেন, গুম হয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন। ৫৪ বছর যারা ক্ষমতায় ছিল, তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। জনগণ ভালোকে ভালো বলতে জানেন, খারাপকে খারাপ বলতে জানেন। তাই এবার সব মার্কা দেখা শেষ, এবার ইসলামের হবে বাংলাদেশ। এতে নারী, পুরুষসহ সব ধর্মের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা আটটি দল একসঙ্গে হয়েছি। যেখানে যে দলের প্রার্থী মনোনীত হবেন, তাকে সবাই মিলে বিজয়ী করতে হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ