মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

 ‘ইসলাম ও দেশপ্রেমিক জনতার চাহিদার মূল্যায়ন করতেই বৃহত্তর ঐক্যের পথে অগ্রসর হয়েছি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-১৩ নির্বাচনী আসনের উলামায়ে কেরামদের সাথে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় মোহাম্মদপুর-আদাবর-শেরেবাংলা অঞ্চলের তিন শতাধিক ইমাম ও উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আমিরে মজলিস বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনের পর ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে দেশ গড়তে সচেষ্ট ছিলাম। কিন্তু নানা কারণে এই প্রচেষ্টা সফলতার মুখ দেখেনি। পরবর্তী সময়ে রাজনৈতিক শক্তি মৌলিকভাবে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এহেন পরিস্থিতিতে অভ্যুত্থান পরবর্তী জনগণের প্রত্যাশা পূরণে আমাদের দুই পক্ষের একটি পক্ষ অবলম্বন করতে হয়।

আন্দোলনরত ৮ দলের অন্তর্ভুক্ত হওয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, বিপুলসংখ্যক সাধারণ মুসলিম ভোটারদের চাহিদার মূল্যায়ন করতে গিয়ে আমরা বৃহৎ ইসলামি দলসমূহের সাথে ঐক্যবদ্ধ হয়েছি।

তিনি আরও বলেন, এবার বৃহৎ দুই পক্ষের বাইরে তৃতীয় কোনো পক্ষকে জনগণ ভোট দেবে না। অতএব আমরা বৃহত্তর ঐক্যের পথেই হেঁটেছি।

নির্বাচনের ময়দানে অবস্থান গ্রহণের কারণ উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, জাতীয় ও রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম এবং জাতির পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখার এই সুযোগকে কাজে লাগানোর স্বার্থেই আমি নির্বাচনের মাঠে অবতীর্ণ হয়েছি। রাজনীতি দায়িত্বশীলতার জায়গা থেকেই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

তিনি আরও বলেন, বিগত সময়ে ইসলাম ও দেশের জন্য আমরা নানা ধরনের ঝুঁকিপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি। দেশের এই ক্রান্তিকালে আমি আরও একটি ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার এই পথচলায় স্থানীয় উলামায়ে কেরামের সহযোগিতা কামনা করছি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ