মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

‘ইসলামি রাজনীতিতে মাওলানা হেলাল উদ্দীনের অবদান স্মরণীয় হয়ে থাকবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির, ফরিদপুরের বর্ষীয়ান আলেমে-দ্বীন, শাইখুল হাদিস মাওলানা হেলাল উদ্দীন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানান অসুস্থতায় ভুগছিলেন। ইন্তেকালের সময় তারঁ বয়স ছিল আনুমানিক ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

আজ রাতে ইশার নামাজের পর ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে তারঁ নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর ইন্তেকালের সংবাদে বাংলাদেশ খেলাফত মজলিসসহ দেশের আলেম সমাজ গভীর শোকাহত।

এক যৌথ শোকবার্তায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন—মাওলানা হেলাল উদ্দীন (রহ.) ছিলেন ইলম-আমল, নৈতিকতা ও বিনয়ের উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের ইসলামি শিক্ষা বিস্তার, দাওয়াত, তাশকিল এবং ইসলামী রাজনীতির অঙ্গনে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় হয়ে থাকবে। তিনি যে সততা, নিষ্ঠা ও সাদামাটা জীবনের অনন্য উদাহরণ রেখে গেছেন—তা আমাদের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।

নেতৃদ্বয় আরও বলেন— মরহুমের ইন্তেকালে আমরা একজন প্রকৃত আলেমে-দ্বীন, অভিজ্ঞ মুরব্বি ও আদর্শবান শিক্ষকের শূন্যতা অনুভব করছি, যা সহজে পূরণ হবার নয়। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি— আল্লাহ তাআলা মরহুমের মানবীয় সব ভুল-ভ্রান্তি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফিরদৌসের সুউচ্চ মাকাম দান করুন, শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ছাত্র-শিক্ষক, ভক্ত-অনুরাগীদের প্রতি সবরে জামিল দান করুন, আমিন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ