মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

ঢাকা-১৩ আসনে ভোটের প্রচার শুরু ইবনে শাইখুল হাদিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবারের নির্বাচনে ঢাকা-১৩ আসন থেকে আট দলের হয়ে রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মামুনুল হক। ইতোমধ্যে তিনি প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে প্রচারকাজ শুরু করেছেন।

গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) ছুটির দিনে ইবনে শাইখুল হাদিস মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী এবং স্থানীয় আলেম-উলামা ছিলেন।

মাওলানা মামুনুল হক মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন কাটিয়েছেন। ফলে এখানকার স্থানীয়দের সঙ্গে তাঁর একটি সুসম্পর্ক রয়েছে। নির্বাচনে তিনি সেই সুযোগটি কাজে লাগাতে চান। এজন্য যেখানেই যাচ্ছেন তিনি সাড়া পাচ্ছেন। এবারের নির্বাচনে তাঁকে সমর্থন করার ঘোষণা দিচ্ছেন স্থানীয়রা।

সম্প্রতি মাওলানা মামুনুল হক ঢাকা-১৩ আসনভুক্ত এলাকার আলেম-উলামা ও ইমামদের নিয়ে বৈঠক করেন। সেখানে সবাইকে তাঁকে স্বতস্ফূর্তভাবে সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এবারের নির্বাচনে বিএনপির বিপরীতে জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি ও সমমনা দল ঐক্যবদ্ধ হয়েছে। দলগুলো মিলে ‘একবাক্স’ নীতি প্রয়োগ করতে চাচ্ছে। সে হিসেবে ঢাকা-১৩ আসনটি মাওলানা মামুনুল হকের জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে জানা গেছে। এই আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি। এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজকে সমর্থন দিয়েছে। সে হিসেবে মাওলানা মামুনুল হকের সঙ্গে ববি হাজ্জাজের মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ