সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

আবারও জামায়াতের বিরুদ্ধে মুখ খুললেন হেফাজত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী সম্প্রতি বিভিন্ন সমাবেশ ও মাহফিলে জামায়াতের ইসলামীর বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন। আরেকবার তিনি দলটির বিরুদ্ধে মুখ খুললেন। বলেলেন, মদিনার ইসলামই প্রকৃত ইসলাম। মদিনার ইসলাম আর মওদুদি ইসলাম এক নয়। জামায়াতের ইসলাম ইসলামই নয়।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের এম এন অ্যাকাডেমির মাঠে স্থানীয় ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত শানে রেসালাত মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন। 

আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী বলেন, নির্বাচনে অংশ নিলেও জামায়াতে ইসলামী একটি আসনও পাবে না। জামায়াত যদি একা দাঁড়ায় সিট কেন, কচুও পাবে না।
হেফাজত আমির বলেন, মূলত এই আট দল আসন ও ভোটের স্বার্থেই জোটবদ্ধ হয়েছে।

এ সময় হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা খলিল আহমেদ কোরাইশী, খাবাশপুর মাদরাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান, মুফতি ইসমাতউল্লাহ কাসেমী এবং পুরুরা মাদরাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ