সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

বিএনপির মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলনে সাবেক উপজেলা চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদার ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। তিনি এবার বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি দল বদল করেন। 

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিজ অনুসারী বিএনপির নেতাকর্মীদের নিয়ে বরিশালের চরমোনাইতে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইয়ের হাতে দলীয় সদস্য ফরম তুলে দিয়ে যোগদান করেন।

আব্দুর রউফ তালুকদার বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং একই উপজেলার চার বারের সাবেক উপজেলা চেয়ারম্যান। দলীয় মনোনয়ন না পেয়ে সম্প্রতি জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণাও দিয়েছিলেন তিনি। ইসলামী আন্দোলনে যোগ দেওয়ায় এখন এই দলের হয়েই ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

এর আগে শনিবার বিকেলে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জে বিএনপির কিছুসংখ্যক নেতাকর্মীদের নিয়ে বরিশালের চরমোনাই পীরের দরবারে যান আব্দুর রউফ তালুকদার। সেখানে চরমোনাই মসজিদে আসরের নামাজ আদায় করেন তিনি। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ফরম পূরণ করেন। এরপর চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের হাতে হাত রেখে দলটিতে যোগদান করেন।

এর আগে জামালপুর-১ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন তিনি। সেখানে দলটির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও দলের জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। মনোনয়ন না পেয়ে গত ২০ নভেম্বর সন্ধ্যায় বকশীগঞ্জ পৌরশহরের নিজ কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন আব্দুর রউফ তালুকদার।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ