সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

শৈলকুপায় ইসলামী আট দলের ঐক্যবদ্ধ আলোচনা সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ আব্দুল আলিম (শৈলকুপা), ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে সমমনা আটটি ইসলামী দলের যৌথ আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস শৈলকুপা উপজেলা সভাপতি মাওলানা আলমগীর হোসেনের আহবানে আয়োজিত এ সমাবেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ইসলামী আট দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

সমাবেশে উপস্থিত সুধীজনেরা বলেন, কেন্দ্র থেকে ইসলামী আট দলের যে প্রার্থীই চূড়ান্তভাবে ঘোষণা করা হোক না কেন, তাকেই নিজেদের প্রার্থী মনে করে ভোটের প্রচার-প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেওয়া হবে।

আলোচনা সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আসাদুজ্জামান লাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী শৈলকুপা উপজেলা মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি পদপ্রার্থী আলহাজ্ব অধ্যাপক এ এস এম মতিউর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ শৈলকুপা উপজেলা শাখার হাতপাখা প্রতীকের সভাপতি আলহাজ্ব মোঃ রায়হান উদ্দিনসহ বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী দলগুলোর এই ঐক্য আগামী নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ