সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

মৌলভীবাজার-৪ আসনে প্রার্থীর ওপর হামলার ঘটনায় খেলাফত মজলিস আমিরের উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদীর ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ ও দোষী ব্যক্তির শাস্তি দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। 

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসায় শেখ নুরে আলম হামিদীকে দেখতে এসে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

এসময় খেলাফত মজলিসের আমির বলেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের হামলা কখনোই গ্রহণযোগ্য নয়। আমি এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি এবং দোয়া করি, আল্লাহ তাআলা তাঁকে পূর্ণ সুস্থতা দান করুন।

উল্লেখ্য, তফসিল ঘোষণার আগের দিন মোলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারে নির্বাচনী মতবিনিময় সভায় অংশগ্রহণকালে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের এমপি প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদীর ওপর হামলার ঘটনা ঘটে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ