সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

এনসিপি নেতা হান্নান মাসউদ আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদ জনসংযোগ চালানোর সময় দুর্ঘটনায় আহত হয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। জনসংযোগ চলাকালীন পেছন দিক থেকে আসা একটি অটোরিকশার ধাক্কায় তিনি বাঁ পায়ে আঘাত পান।

ঘটনার প্রত্যক্ষদর্শী হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা জানান, অটোরিকশাটি হান্নান মাসউদের বাঁ পায়ের ওপর দিয়ে চলে যায়। আঘাত পাওয়ার পরও তিনি প্রাথমিক অসুস্থতা অগ্রাহ্য করে প্রচারণা চালিয়ে যান। কিন্তু পরে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি বর্তমানে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন।

অপর প্রত্যক্ষদর্শী মো. হাফিজুর রহমান জানান, দ্রুত গতিতে চালানো অটোরিকশাটির চালক ছিল অল্প বয়সী। সাধারণ মানুষের সাথে করমর্দনের সময় পেছন থেকে এসে অটোরিকশাটি মাসউদের শরীরে সামান্য লেগে যাওয়ায় তিনি পায়ে চোট পান। তার এক্স-রে করানো হয়েছে এবং সেখানে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। তবে আঘাতের ফলে পা কিছুটা ফুলে গেছে। চিকিৎসকের পরামর্শ মেনে তিনি দু-একদিন বিশ্রামে (বেড রেস্টে) থাকবেন বলে জানা গেছে।

আব্দুল হান্নান মাসউদ ঘটনাটিকে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, অসাবধানতাবশত অল্প বয়সী চালকের দ্বারা ঘটনাটি ঘটেছে এবং এতে কারও কোনো দোষ নেই। তিনি নিশ্চিত করেছেন, এটি কোনো নাশকতা বা ষড়যন্ত্রমূলক ঘটনা নয়। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত এবং দ্রুত সুস্থ হয়ে আবার নির্বাচনী প্রচারে ফিরবেন বলে আশা প্রকাশ করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ