সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

স্বাধীনতাবিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বাধীনতাবিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ মন্তব্য করেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। 

তিনি  বলেন, ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে এসে গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করবেন। নির্বাচনকে সামনে রেখে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

এ সময় দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান তিনি। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার দোয়া চান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ