সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

মনোনয়ন না পেয়ে এবি পার্টিতে যোগ দিলেন জমিয়ত একাংশের নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক (মুফতি ওয়াক্কাস গ্রুপ) ও সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম আনুষ্ঠানিকভাবে আমার বাংলাদেশে (এবি পার্টি) যোগ দিয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় সৈয়দ তালহা আলম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্যারিস্টার ফুয়াদ সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে এবি পার্টিতে যোগদান করেছি। এবি পার্টি গণতান্ত্রিক সংস্কার জোটের অন্যতম শরিক দল, যে জোটে জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) রয়েছে। আগামী নির্বাচনে গণতান্ত্রিক সংস্কার জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। মনোনয়ন পেলে আমি এ আসনে জয়লাভ করে গণতান্ত্রিক সংস্কার জোটকে উপহার দিতে পারব, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, বিএনপির নেতৃত্বাধীন ১২ দলীয় জোট থেকে মনোনয়ন চেয়ে দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ-৩ আসনে সভা-সমাবেশ করে আসছিলেন সৈয়দ তালহা আলম। তবে এ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদকে দলীয় মনোনয়ন দেয় বিএনপি। মনোনয়ন বঞ্চিত হয়ে আজ আনুষ্ঠানিকভাবে এবি পার্টিতে যোগ দেন সৈয়দ তালহা আলম।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ