সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

কেমন হতে পারে ৮ দলের আসন সমঝোতা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি সালাহুদ্দিন মাসউদ

অনেকেই আসন সমঝোতা আর জোটের পার্থক্য বোঝে না বলেই নানামুখী বিভ্রান্তি ছড়াচ্ছে।

সমঝোতার মাধ্যমে উচ্চকক্ষে আট দলের বড় দলগুলো ভোট সংখ্যার বিবেচনায় ক্ষতিগ্রস্ত হবে বলে ছড়ানো হচ্ছে।‌ অথচ সমঝোতা তো এমনও হতে পারে যে, যার যেখানে ভালো ফলাফল করার সম্ভাবনা, আট দল থেকে তাকে সেখানে একক প্রার্থী দেয়া হবে। আর এটা যে তিনশো আসনেই হবে, এমনটাই নাও হতে পারে।

আমার একটি ধারণা, কিছু কমবেশি আড়াইশো আসনের মধ্যে আট দলের একক প্রার্থীর সমঝোতা হতে পারে এবং বাকি যে সকল আসন বিএনপি অধ্যুষিত, আট দলের পক্ষে সিট বের করে নিয়ে আসার সম্ভাবনা কম, সেগুলোতে আট দলের সবাই নির্বাচন করে যার যার দলের পক্ষে যতদূর সম্ভব ভোট বের করে নিয়ে আসবে।

যেহেতু উচ্চকক্ষে ভোটের সংখ্যা হারে আসন বন্টন হবে, এই পদ্ধতিতে আট দলের সবাই উপকৃত হবে।

এটা আমার ধারণা বাট দুই দিনের মধ্যেই বিস্তারিত জানা যাবে বলে আশা করি।

তিনশো আসনের মধ্যেই একক প্রার্থী দেয়ার তুলনায় এভাবে দিলে উচ্চকক্ষের জন্য ভালো হবে বলে আমার কাছে মনে হচ্ছে।

নিম্নকক্ষে ভালো অবস্থান তৈরির জন্য কমবেশি আড়াইশো আসনে ৮ দলের একক প্রার্থী এবং উচ্চকক্ষে ভালো অবস্থান সৃষ্টির লক্ষ্যে বাকি আসনে ৮ দল যার যার মার্কায় ভোট করতে পারে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ