সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

সংবাদপত্রের অফিসে হামলা একটি অশুভ বার্তা: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ প্রকাশের স্বাধীনতা একটি দেশ ও সমাজের অপরিহার্য ভিত্তি। অথচ দুঃখজনকভাবে সংবাদপত্রের কার্যালয়ে হামলা চালিয়ে সেই স্বাধীনতার উপর সরাসরি আঘাত করা হয়েছে।
নেতৃবৃন্দ আরো বলেন, সংবাদপত্র বা সাংবাদিকদের মতের সঙ্গে দ্বিমত থাকতে পারে, কিন্তু তাই বলে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একটি অশুভ বার্তা ও অসহিষ্ণু প্রবণতার বহিঃপ্রকাশ।

তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ