সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুনামগঞ্জ–৩ সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, দলের নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

রোববার (২১ ডিসেম্বর) সকালে তিনি জগন্নাথপুর উপজেলা পরিষদ ভবন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে দলের নেতাকর্মীরা ছিলেন।

মাওলানা শাহীনুর পাশা চৌধুরী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা ছিলেন। চারদলীয় জোট সরকারের আমলে তিনি সংসদ সদস্যও নির্বাচিত হন। তবে এক পর্যায়ে জমিয়তের সঙ্গে বিরোধের কারণে তিনি দল ত্যাগ করেন। গত বছর তিনি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দেন।

জামায়াতে ইসলামীসহ আট দল মিলে আসন সমঝোতার আলোচনা চলছে। সেখানে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসও রয়েছে। সুনামগঞ্জ-৩ আসনে আট দলের পক্ষ থেকে মাওলানা শাহীনুর পাশা চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ