সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

কোরআনের হাফেজদের পাশে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী হাবিবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেছেন, নিজেদের জীবন গড়ার পাশাপাশি যেন তারা দেশের মানুষের জন্যও দোয়া করেন, যাতে সবাই ঈমান ও আমলের সঙ্গে জীবনযাপন করে একটি সুন্দর সমাজ ও বাংলাদেশ গড়তে পারে।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর খিলগাঁও পুরাতন পাকা জামে মসজিদে নামাজ শেষে এক দোয়া অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের উদ্দেশে হাবিব এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, কোরআনের হাফেজদের উপস্থিতি ও মুখের হাসি মানুষকে অনুপ্রাণিত করে এবং তাদের দোয়া আল্লাহ কবুল করেন বলে তিনি বিশ্বাস করেন। এ সময় তিনি একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে সবার অধিকার সমানভাবে নিশ্চিত হবে এবং মানুষ মানুষের পাশে দাঁড়াবে।

ঢাকা-৯ আসনের ধানের শীষের এই প্রার্থী বলেন, ভবিষ্যতে তার দল ক্ষমতায় গেলে কোরআনের হাফেজদের পাশে থাকার প্রত্যাশা রাখেন। পাশাপাশি তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্যও সবার কাছে দোয়া চান।

এ ছাড়া সম্প্রতি নিহত শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং জুলাই-আগস্টসহ বিভিন্ন আন্দোলনে নিহতদের স্মরণ করে তাদের জন্য দোয়ার আহ্বান জানান হাবিব। তিনি দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ এবং প্রয়াত বাবা-মা ও মুরুব্বিদের জন্যও দোয়া প্রার্থনা করেন। হাবিব বলেন, কোরআনের হাফেজদের আন্তরিক দোয়াই আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে সহায়তা করবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ