সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ত্রয়োদশ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করেন দলের জ্যেষ্ঠ নেতারা।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের নির্বাচন সমন্বয়কারী সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বেগম জিয়ার পক্ষে এই মনোনয়ন ফরম গ্রহণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন ও সাধারণ সম্পাদক এনামুল হকসহ স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা।

হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বগুড়া-৭ আসনটি খালেদা জিয়ার নিজের আসন। এলাকার মানুষ তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আইনি প্রক্রিয়া ও রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে তিনি এই নির্বাচনে অংশ নেবেন—এমনটাই প্রত্যাশা তৃণমূলের নেতাকর্মীদের। নেতাকর্মীদের চাহিদা অনুযায়ী ৩টি আসন থেকে মনোনয়ন উত্তোলন করা হচ্ছে। এরপর শাজাহানপুরের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আরেকটি মনোনয়ন পত্র সংগ্রহ করা হবে।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩১ হাজার। দলীয় প্রধানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ