মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

নির্বাচন পেছাতেই বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়া হয়েছে: এ্যানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, যারা এই নির্বাচন বাধাগ্রস্ত করতে চান, তারাই এ ধরনের সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন।

সোমবার আসরের নামাজ শেষে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্তা বাজার জামে মসজিদে আয়োজিত এক মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি।

মিলাদে আগুনে পুড়ে নিহত শিশু আয়েশা আক্তার বিনতি (৮)-এর আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭)-এর সুস্থতা কামনায় দোয়া করা হয়।

মিলাদ শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এ্যানি বলেন, এই নির্বাচন শুধু রাজনৈতিক বিষয় নয়; এর সঙ্গে দেশের মানুষের, ব্যবসায়ী সমাজের এবং বাংলাদেশের ভবিষ্যৎ জড়িত। কেউ যেন কোনোভাবেই নির্বাচন পেছাতে না পারে, সে জন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, বেলালের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তাদের খোঁজখবর নিতে হবে, সহানুভূতি ও সহযোগিতা দিতে হবে। বেলাল ও তার পরিবার যেন কোনো ধরনের হুমকির মুখে না পড়ে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। আমি আগেও ছিলাম, আছি এবং ভবিষ্যতেও এই পরিবারের পাশে থাকব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আবুল হাশেম, সদর (পূর্ব) বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুনসহ দলীয় নেতাকর্মীরা।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে তার মেয়ে আয়েশা আক্তার বিনতি ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় বেলাল হোসেন এবং তার দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি ও সামিয়া আক্তার বিথি (১৪) দগ্ধ হন। স্মৃতি গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, আর চিকিৎসা শেষে বিথি পরিবারের কাছে রয়েছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ