মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

সরকারের দেওয়া গানম্যান প্রত্যাখান নুরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারের দেওয়া গানম্যান প্রস্তাব প্রত্যাখান করলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। 

সোমবার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আয়োজিত ‘২০১৯ সালের ২২ ডিসেম্বর ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী ও ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর ছাত্রলীগ এবং মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার’ বিচার ও দোষীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে প্রতিবাদ সভায় প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন তিনি। 

প্রতিবাদ সভায় নুরুল হক বলেন, ‘আমাদের অনেককে গানম্যান দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। যেই সরকারের আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে অফিসের সামনে পিটিয়ে মারে সেই বিচার না হওয়া পর্যন্ত ওই সরকারের গান দিয়ে নিরাপত্তা দেওয়ার উপরে থু মারি।’

তিনি বলেন, ‘আমরা বলছি ২৯ আগস্টের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত আমার গানম্যানের দরকার নাই। আমি গানম্যান নেব না। আমি তা প্রত্যাখ্যান করছি।’

তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বাচিত সর্বোচ্চ প্রতিনিধি ডাকসু। সেই ডাকসু থেকে আজকের এই প্রোগ্রামটি করা উচিত ছিল। এটা পরিষ্কার এবং সত্য উপলব্ধি যে, অনেক বছর পরে যে ডাকসু হয়েছে সেই ডাকসু সার্বজনীন ডাকসু হতে পারছে না। এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শকে প্রমোট করার জন্য এবং প্রতিষ্ঠা করার জন্য একটা প্লাটফর্ম হিসেবে কাজ করছে বলে মনে হচ্ছে। আমি ডাকসু ও আমার অনুজ নেতৃবৃন্দকে অনুরোধ করব, ডাকসুকে নির্দিষ্ট রাজনৈতিক দলমতের প্লাটফর্ম পরিণত করবেন না। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভয়েস হিসেবে প্রতিষ্ঠা করুন।’

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ